Global Interest News

ইরান-সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের অঙ্ক ১,৪৭০ কোটি ডলার, বলছে ফিনসেন

মার্কিন আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনসেন বলেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১,৪৭০ কোটি ডলারের এমন লেনদেন তারা শনাক্ত করেছে, যার সঙ্গে ইরানের অপ্রচলিত ব্যাংকিং নেটওয়ার্কের যোগ থাকতে পারে। মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে সংস্থাটি।