Global Interest News

গাজা থেকে প্রতিদিন ৪ কোটি লিটার অপরিশোধিত পয়োবর্জ্য যাচ্ছে ভূমধ্যসাগরে

গাজার উপকূলে পয়োবর্জ্য নিষ্কাশনের প্রতীকী চিত্র

গাজা থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে মিশছে। লিটারের হিসাবে এই পরিমাণ প্রায় চার কোটি। মঙ্গলবার রয়া নিউজ ইংলিশ তাদের ফেসবুক পেজে গাজায় যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়ে এই তথ্য জানিয়েছে।

সমুদ্রে যাওয়া বর্জ্যের বাইরেও পয়োনিষ্কাশনব্যবস্থা থেকে প্রতিদিন আরও প্রায় ১৫ হাজার ঘনমিটার বর্জ্য বেরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়া। পয়োবর্জ্য জমার গর্তসহ বিভিন্ন পথ দিয়ে এই দেড় কোটি লিটার বর্জ্য চুইয়ে বের হয়।