Global Interest News

ইরান প্রসঙ্গে ভ্যান্সের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের খবর

কাতার ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রতীকী চিত্র

ইরানের সঙ্গে আলোচনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। সাংবাদিক বারাক রাভিদের বরাতে এ তথ্য জানিয়েছে জিওপলিটিকস ওয়াচ। তাদের পোস্ট অনুযায়ী, বৈঠকে একজন উপদেষ্টাও অংশ নেন।

ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে মধ্যস্থতা করছে দোহা। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র–কাতার কৌশলগত সংলাপের উদ্বোধনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে কাতারের মধ্যস্থতার প্রশংসা করেন রুবিও।