বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বরের এই যাত্রার ব্যবস্থা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে করতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে এ কথা জানান।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে আছেন শেখ হাসিনা। রয়টার্স জানিয়েছে, এই প্রথম তাঁর পক্ষ থেকে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হলো। মঙ্গলবারের অনুরোধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি সংবাদ সংস্থাটি।
এর আগে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনাকে আনতে উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।
